ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে একটি যাত্রিবাহী বাস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগে বলে অগ্নি নির্বাপণ বাহিনী জানায়।
বাহিনীর একটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে আগুন পাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অগ্নি নির্বাপণ বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা।
'আগুনে ইঞ্জিনের আংশিক ক্ষতি হলেও কেউ আহত হননি।'
২৭ নম্বর রুটের বাসটি আজিমপুর থেকে আবদুল্লাহপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯১৫ ঘ.
bdnews24