২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নৌকা ডুবে নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিলে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

গাজীপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিলে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে এক জনের মৃত্যু হয়েছে। আটাবহ ইউনিয়নের মরকাবহ গ্রামের পুবের বিলে আরেকটি নৌকার ধাক্কায় এটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন। নিহতের নাম আকবর আলী (৫৫)। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার কামাড়িয়া গ্রামে। আহতরা হলেন- মারকাবহ গ্রামের গুটু মিয়া, হায়দার আলী, নুর মোহাম্মদ, সায়েব আলী ও ঠান্ডু। আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান এমএ আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুটু মিয়ার মাটিভর্তি নৌকার সঙ্গে অন্য একটি খালি নৌকার সংঘর্ষ হয়। এতে গুটুর নৌকাটি ডুবে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.