গাজীপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় স্কুল ছাত্র আহত হওয়ার ঘটনায় গাজীপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাওজোর হাইওয়ে পুলিশের সার্জন হাবিবুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় স্থানীয় কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র শাকিবকে (৬) গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। পরে শাকিবকে উত্তরা সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়।
এ ঘাটনায় উত্তেজিত ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা মাহসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
স্কুলেরর প্রধান শিক্ষক হোসনে আরা রুবি জানান, রাস্তা পারাপারের সময় প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি বাসচালকের শাস্তি দাবি করেন।
সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা বাস চালকের শাস্তি এবং ওই এলাকায় একটি ফুট ওভার ব্রিজের দাবিতে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮২৩ ঘ.
bdnews24