২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ কাগজ সম্পাদক রিমান্ডে

চাঁদাবাজির মামলায় সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হককে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন হেফাজতে পেয়েছে পুলিশ। একরামুল অনলাইন বার্তা সংস্থা শীর্ষ নিউজেরও সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হককে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন হেফাজতে পেয়েছে পুলিশ। একরামুল অনলাইন বার্তা সংস্থা শীর্ষ নিউজেরও সম্পাদক। রোববার ভোর ৫টার দিকে মগবাজারের বাসা থেকে একরামুলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কলাবাগান থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিয়াসউদ্দিন তালুকদার নামে এক ব্যক্তির করা মামলায় শীর্ষ কাগজ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। কলাবাগানের বাসিন্দা গিয়াস শীর্ষ কাগজের সম্পাদক একরামুলের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ এনে গত ২৮ জুলাই আদালতে একটি অভিযোগ করেন। আদালতের নির্দেশে পরে তা থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। একরামুলকে দুপুরে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। চাঁদাবাজির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন হেফাজতের আবেদন জানান তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক আতিকুর রহমান। শুনানি শেষে হাকিম আসাদুজ্জামান নূর দুদিন হেফাজতের নির্দেশ দেন। আদালতে একরামুলের পক্ষে জামিন চাওয়া হলেও সে আবেদন নাকচ হয়। চাঁদাবাজির মামলায় একরামুলকে গ্রেপ্তার করা হলেও শীর্ষ নিউজ বলছে, সরকারের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় একরামুলকে আটকের কারণ। স