ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অনলাইন বার্তা সংস্থা শীর্ষ নিউজেরও সম্পাদক।
রোববার ভোর ৫টার দিকে মগবাজারের বাসা থেকে একরামুলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিয়াসউদ্দিন তালুকদার নামে এক ব্যক্তির করা মামলায় শীর্ষ কাগজ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
কলাবাগানের বাসিন্দা গিয়াস শীর্ষ কাগজের সম্পাদক একরামুলের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ এনে গত ২৮ জুলাই আদালতে একটি অভিযোগ করেন।
আদালতের নির্দেশে পরে তা থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তবে শীর্ষ নিউজ বলছে, সরকারের দুর্নীতিবিরোধী সংবাদ প্রকাশ করায় একরামুলকে গ্রেপ্তার করা হয়েছে।
স
bdnews24