চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীকে যানজটমুক্ত রাখতে রোজায় ফুটপাত দখল করে দোকান না করতে খুচরা ব্যবসায়ী ও দোকানীদের নির্দেশ দিয়েছে নগর পুলিশ (সিএমপি)।
শনিবার বিকালে চট্টগ্রাম নগর (গোয়েন্দা) পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, নির্দেশ অমান্য করে বিনোদন কেন্দ্র, মার্কেটের পাশে এবং ফুটপাত দখল করে যত্রতত্র দোকান খুলে যানজট তৈরি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/২০২১ ঘ.
bdnews24