চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানাধীন হাজীক্যাম্প এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সুলতানুল আলম জাহিদ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। জাহিদ হাজীক্যাম্প এলাকার রূপনগর কলোনীর নাছির সওদাগর বাড়ির আব্দুর রহিমের ছেলে।
নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা জাহিদকে ছুরিকাঘাত করে হাজীক্যাম্প এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাহিদ একটি ভাঙারি দোকানে চাকরি করতো বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো.আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় জাহিদকে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এ ব্যাপারে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৩০৮ ঘ.
bdnews24