২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা বন্ধে ফের প্রতিশ্রুতি ভারতের

সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি আবার মিলেছে ভারতের কাছ থেকে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্তে চোরাচালান ও মানব পাচার রোধে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি আবার মিলেছে ভারতের কাছ থেকে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্তে চোরাচালান ও মানব পাচার রোধে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। ছিটমহল ও অপদখলীয় ভূমি নিয়ে প্রতিবেশী দুই দেশের বিরোধের নিষ্পত্তি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় হবে বলে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সন্ত্রাস দমনে বাংলাদেশের পদক্ষেপের ভূয়সি প্রশংসা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। শনিবার সকাল পৌনে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিদাম্বরম। এর মধ্যে বিএসএফ প্রধান রমন শ্রীবাস্তবও ছিলেন। সাহারার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন বিজিবিপ্রধান মেজর জেনারেল আনোয়ার হোসেনসহ ১৭ জন। দুই ঘণ্টার ওই বৈঠকে সীমান্তে গোলযোগ কমাতে বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান সই হয়েছে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, ভূমি নিয়ে বিরোধ, চোরাচালান, মানব ও অস্ত্র পাচার বন্ধ এবং নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সামনে রেখে ২৪ ঘণ্টার সফরে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান চিদাম্বরম। সন্ত্রাস দমনে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করে চিদাম্বরম বলেন, "নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব উভয় দেশই বুঝতে পেরে যৌথভাবে সন্ত্রাস, জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলার জন্য সংকল্পবদ্ধ।" "আমরা আনন্দিত যে আমাদের রাষ্ট্রনেতারা এ বিষয়ে একমত হয়েছেন যে, উভয়েই নিজের এলাকার মধ্যে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো তৎপরতা মেনে নেবেন না", বলেন তিনি। এক জনের ভূমিতে অন্যের বিরুদ্ধে কোনো ধরনের স্থানীয় বা বিদেশি কোনো সন্ত্রাস, জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রশিক্ষণ, আস্তানা বা অন্য কোনো ধরনের কার্যক্রম অনুমোদন না করার বিষয়ে মতৈক্য হয়েছে বলে জানান চিদাম্বরম। সীমান্তে হত্যা ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে গুলি না চালানোর জন্য কড়া নির্দেশনা জারি করা হয়েছে। "আমরা কড়া নির্দেশ দিয়েছি- যেন ভারত থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত অতিক্রমকারী কারো দিকে কোনো অবস্থাতেই গুলি না চালানো হয়", বলেন তিনি। সীমান্তে নিহতের সংখ্যা বছরে ৩০-৩৫ জন থেকে এখন সাত-এ নেমে এসেছে বলে জানান চিদাম্বরম। সীমান্তে বিএসএফকে প্রাণঘাতি নয়, এমন অস্ত্র সরবরাহও করে ভারত। তবে অভিযোগ উঠেছে স