রংপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চরবসাদী গ্রামে এক যুবকতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম আশিকুর রহমান (২০)। তার বাবার নাম হাছেন আলী ।
শুক্রবার ভোর ৪টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত আশিককে তুলে নিয়ে যায় বলে মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
পরে একটি কলাবাগানে আশিকের লাশ পাওয়া যায়।
ওসি বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২২০ ঘ.
bdnews24