২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমের ১০ জেলার বাস ধর্মঘট প্রত্যাহার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। ফলে ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বাস চলাচল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

খুলনা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। ফলে ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বাস চলাচল। শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন বৃদ্ধি ও পুলিশের 'চাঁদাবাজি' বন্ধসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু কওে শ্রমিকরা। এতে ১০টি জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। মালিকপক্ষ নিয়োগপত্র প্রদান ও বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা আবার কাজে ফেরে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলী আকবর সাংবাদিকদের বলেন, দুপুওে যশোর বাস মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে সমঝোতার পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৫ ঘ.