আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইলে ফল পাঠানো হয়েছে। তবে এই নতুন পদ্ধতি সুখকর ছিলো না শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই ডাউনলোডে ব্যর্থ হয়ে মুদ্রিত কপি এনে ফল জানাতে হয়েছে তাদের।
বুধবার সারাদেশে একযোগে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি এইচএসসি (বিএম) ও মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফল প্রকাশ হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ সংকট এবং ওয়েবসাইটে ঢুকতে না পারার কারণে ফল ডাউনলোডে বিঘ
bdnews24