রংপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে মনোয়ারুল ইসলাম মনা (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গবরগাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনোয়ারুল উপজেলা সদরের রেলবস্তির মমতাজ আলীর ছেলে।
বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার জানান, মনোয়ারুল সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
বুধবার বিকেলে মধুপুর ইউনিয়নের গবরগাড়ি গ্রামে একটি পরিত্যক্ত গভীর নলকুপের ঘরে মনোয়ারুলের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
দুর্বৃত্তরা মনোয়ারুলকে হত্যা করে লাশ সেখানে ফেলে যায় বলে পুলিশের ধারণা।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯০০ ঘ.
bdnews24