ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্প ব্যবস্থা না করে রিকশার উপর বিধিনিষেধ আরোপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস সোসাইটি।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, 'ঢাকা মহানগরের শতকরা ৯০ ভাগ মানুষ রিকশায় চলাচল করে। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন সড়কে রিক্সা চলাচলের উপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ এ জনগোষ্ঠীকে দুর্দশায় ফেলে দিয়েছে।'
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান।
তিনি বলেন, সন্তানদের স্কুলে আনা-নেওয়ার কাজে নিু ও মধ্যবিত্ত মায়েদের একমাত্র বাহন রিকশা। তাই বিকল্প ব্যবস্থা না করে এই বাহনের উপর বিধিনিষেধ আরোপ করা ঠিক নয়।
অবিলম্বে রিকশা চলাচলের ওপর এসব বিধিনিষেধ প্রত্যাহার করার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/পিডি/১৮১০ ঘ.
bdnews24