ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিনগুণের বেশি বেড়েছে।
এবার এ বোর্ড থেকে অংশ নেওয়া ৬২ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫২ হাজার ৬৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৭২৮ জন, যা গত বছরের চেয়ে ৫২৬ জন বেশি।
গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ২০২ জন।
জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৩৮৭ জন ছাত্র এবং ৩৪১ জন ছাত্রী।
এ বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ০৫ শতাংশ, যা গতবারের চেয়ে ১ দশমিক ৫৭ শতাংশ বেশি। গতবার পাসের হার ছিলো ৮২ দশমিক ৪৮ শতাংশ।
বুধবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৭১৫ ঘ.
bdnews24