২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিভিন্ন বাজারে অভিযান, জরিমানা

নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ফরমালিন মেশানো ফল ও মাছ বিক্রি করায় চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত পাঁচটি পৃথক ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এ জরিমানা করে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর ১৭টি বাজারে অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেয়া মূল্যে তেল, চিনি ও ছোলা বিক্রি না করায় সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর রেয়াজুদ্দিন বাজারে চারটি মাছের দোকানে ফরমালিন মেশানো মাছ বিক্রি এবং একটি মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওজনে কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় বক্সির হাটে তিনটি মুদি দোকানে আট হাজার টাকা জরিমানা করা হয় বলেন জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি ওলী। ওজনে কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ঈশান মিস্ত্রিরহাট, স্টিলমিল বাজার ও ফইল্যাতলী বাজারে কয়েকটি দোকানে ২১ হাজার টাকা জরিমানা এবং অননুমোদিত বাটখারায় ওজন করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রি এবং ওজনে কম দেওয়ায় তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল