২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের পুকুরে ঝিনুক ছাড়লেন রাষ্ট্রপতি

মুক্তা উৎপাদনের জন্য ঢাকায় বঙ্গভবনের পুকুরে ঝিনুক চাষ শুরু করলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তা উৎপাদনের জন্য ঢাকায় বঙ্গভবনের পুকুরে ঝিনুক চাষ শুরু করলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। রাষ্ট্রপতি জিল্লুর রহমান মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তা উৎপাদনক্ষম প্রায় ৩০০ ঝিনুক বঙ্গভবনের পুকুরে ছাড়েন। এ সময় তিনি ওই পুকুরে প্রায় ১০ হাজার মাছের পোনাও অবমুক্ত করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিনব্যাপি কর্মসূচির শেষ দিন মঙ্গলবার বঙ্গভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশীয় মাছ ও মাছ চাষের দেশীয় প্রযুক্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, দেশীয় মাছ ও প্রযুক্তি ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জনের ওপর তাগিদ দেন রাষ্ট্রপতি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে বিএফআরআই'র বিজ্ঞানীরা মুক্তা চাষের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে ঝিনুকের শরীরে 'মেন্টাল টিস্যু' সংযোজন করে রাষ্ট্রপতিকে দেখান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৩৩ ঘ.

এ সম্পর্কিত আরো খবর