২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মাকে মারধর করায় ২ তরুণের জেল

মাদক সেবনের টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চাঁদপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক সেবনের টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর সোমবার রাতে এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলো-উপজেলার আলীগঞ্জ এলাকার রাজা সুকু মিয়ার ছেলে সুজন (১৯) ও একই এলাকার রাজা মিয়ার ছেলে সোহাগ (২০)। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মঙ্গলবার জানান, দুই জন মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তাদের বাবা-মাকে মারধর করতো। তাদের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আলীগঞ্জ এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪২২ ঘ.