২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগুফতার এমডিকে গ্রেপ্তারের নির্দেশ

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে ছাত্র নিহতের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাগুফতা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালকসহ দুই জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে ছাত্র নিহতের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাগুফতা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালকসহ দুই জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের আগের নির্দেশে মঙ্গলবার সকালে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মো. মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খালেদ জুয়েল মোল্লা হাজির হন। তারা হাজিরা দিয়ে চলে যাওয়ার পর খালেদ জুয়েল ও সাগুফতার পরিচালক ওয়ালিক মোল্লাকে গ্রেপ্তারের আদেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ওই বেঞ্চ। আদালত বলেছে, "এ ঘটনায় ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এমন ঘটনায় আসামিদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি? "বাস্তবতা হচ্ছে, পুলিশ টাকা খেয়েছে এবং ম্যানেজ হয়ে গেছে। সমাজে দেখা যায়, ধনী ব্যক্তিরা অপরাধের পর আপসের চেষ্টা করে। এতে তো টাকার বিনিময়ে বিচার কিনে নেওয়া হয়। এটা কোনভাবেই চলতে দেওয়া যায় না।" সাগুফতা গ্র"পের প্রকল্প সাগুফতা ডি খান নামে ওই ভবন থেকে ইট পড়ে গত ১৬ জুলাই মারা যান তেজগাঁও কলেজের ছাত্র হাবিবুর রহমান মুন্না (১৮)। ঘটনাটি নজরে এলে হাইকোর্ট সাগুফতার শীর্ষ কর্মকর্তাদের তলব করেন। আদালত জুয়েল মোল্লা ও ওয়ালিক ছাড়াও ওই ভবন নির্মাণে নিযুক্ত সহকারী ঠিকাদার মো. ওসমান আলী, পল্লবী ও শেরেবাংলা থানার ওসিকে আগামী ২৮ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ হয়েছে। তবে চেয়ারম্যান নূর মোল্লাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। আদালতে সাগুফতা গ্র"পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শুনানিতে ন করেন অ্যাডভোকেট আনিসুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪০০ ঘ.