ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরে নেচে, মঞ্চে বাংলার ঋতুবৈচিত্র আর ভাষার জন্য, স্বাধীনতার জন্য বাঙালির সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তুলে অটিস্টিক শিশুরা জানিয়ে দিল- তারাও পারে।
অটিস্টিক শিশুদের পরিবেশনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে শুরু হয় অটিজমের ওপর দক্ষিণ এশিয়ার প্রথম আঞ্চলিক সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই রবি ঠাকুরের 'আনন্দলোকে মঙ্গলালোকে' গানের সঙ্গে অটিস্টিক শিশুদের নৃত্য মোহিত করে দেশ বিদেশের সম্মানিত অতিথি আর বিশেষজ্ঞদের। করতালির মধ্য দিয়ে তারা এই 'বিশেষ' শিশুদের উৎসাহ দেন। পরে অটিস্টিক শিশুদের নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অটিজম বিশেষজ্ঞ ডা. শাহীন আখতার বলেন, "তারা প্রমাণ করে দিয়েছে- তারাও পারে।"
তিনি বলেন, অটিস্টিক শিশুরা সমাজ বা পরিবারের বোঝা নয়। যত
bdnews24