২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন সেবনকালে মারধরে যুবকের মৃত্যু

খুলনার বটিয়াঘাটা উপজেলায় হেরোইন সেবনের সময় মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

খুলনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলায় হেরোইন সেবনের সময় মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ছয়ঘরিয়া গ্রামে সোহাগকে (২৫) মারধর করা হয়। সোমবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সোহাগ তেঁতুলতলা গ্রামের প্রয়াত বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বটিয়াঘাটা থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে ছয়ঘরিয়া গ্রামে একটি বাড়িতে বসে সোহাগ, কালিপদ মণ্ডল (৩০), মিন্টু (২৯) ও ব্রোজেন (২৮) হেরোইন সেবন করছিলো। এক পর্যায়ে সোহাগের সাথে অন্যদের কথা কাটাকাটি হলে তারা সোহাগকে প্রচণ্ড মারধর করে চলে যায়। ওখান থেকে অজ্ঞান অবস্থায় সোহাগকে স্বজনরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কালিপদ ও শাহীনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.