ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধে দুই দেশের সরকারকে যৌথ কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "ওই বৈঠকে সন্ত্রাসী তৎপরতা বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সোনিয়া গান্ধী।"
অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা এসেছেন সোনিয়া।
আজাদ বলেন, "সোনিয়া গান্ধী বৈঠকে বলেছেন, সন্ত্রাস ও জঙ্গির বিরুদ্ধে দুই দেশের অবস্থান স্পষ্ট এবং একার পক্ষে এর মূলোৎপাটন কখনোই সম্ভব নয়।"
নরওয়ের সা
bdnews24