২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে তরুণের লাশ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলায় মো. রাশেদ (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

নোয়াখালী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলায় মো. রাশেদ (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের করমুল্লা বাজারের পাশে এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় হারুনুর রশীদের ছেলে রাশেদ করমুল্লা বাজারের মিরাজ টেইলার্সে কাজ করতো। সুধারাম থানার এসআই সিরাজ উদ্দিন জনান, মৃতদেহের শরীরে কোন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। এওয়াজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ডোবায় লাশ ভাসছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩৩৩ ঘ.