গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বাড়ি থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে মুলাইদ গ্রামের রিপন নামের এক ব্যক্তির বাড়ির ওঠোনে মাটির নিচে ৫০ কেজি এবং ঘরে এক কেজি গাঁজা পাওয়া যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, রাত পৌনে ৮টার দিকে রিপনের বাড়ির ওঠোনে মাটি খুঁড়ে দু'টি প্লাস্টিকের ড্রামে রাখা ৫০ কেজি গাজা পাওয়া যায়। ঘরে পাওয়া যায় আরো এক কেজি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এলাকার প্রয়াত জমশেদ আলীর ছেলে রিপন আন্তঃজেলা গাঁজা ব্যবসায়ী বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24