২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলায় শিশু ধর্ষণের শিকার

বরিশালের হিজলায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। রোববার দুপুরে পূর্ব কোড়ালিয়া গ্রামে এই ঘটনায় গুরুতর অসুস্থ মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল থেকে ফেরার পথে একই গ্রামের ইস্রাফিল আকনের ছেলে কবির আকন তার মেয়েকে ধর্ষণ করলে সে অজ্ঞান হয়ে পড়ে। হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.