২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বছরের শিশুকে ধর্ষণ, ২জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও রেলওয়ে বস্তি এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও রেলওয়ে বস্তি এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক করেছে পুলিশ। আটককৃত দুইজন হলেন- মো. মিজান (৫১) ও আনোয়ার হোসেন (৪৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১২টার দিকে শিশুটিকে ধর্ষণ করা হয়। তবে রোববার দুপুরে সে তার মা বেলী বেগমকে বিষয়টি জানায়। "শিশুটি রাতে তেজগাঁও রেলগেট এলাকায় তাদের চায়ের দোকানে বসে দোকানদারি করছিলো। ওই সময় সুযোগ বুঝে আটককৃত দুজন তাকে ধর্ষণ করে।" ওসি বলেন, বিষয় জানাজানি হলে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৭ ঘ.