ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন (৪৫), কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম (২৮) ও পিয়ন দীলিপ কুমার সরকার (২৭)।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে ডিআরইউ কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সংগঠনের অর্থ সম্পাদক সালাউদ্দিন বাবলু তাদের বিরুদ্ধে আজ (রোববার) একটি অর্থ আত্মসাতের মামলা করেছেন। ওই মামলার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনজনের বিরুদ্ধে এ পর্যন্ত দুটি চেকে জাল স্বাক্ষর করে ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের প্রামাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩৮ ঘ.
bdnews24