বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী থেকে সর্বহারা পার্টির সদস্য সন্দেহে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে দক্ষিণ সাকোকাঠির গ্রামের বাড়ি থেকে আব্দুল আলীম ওরফে ডালিমকে (৩২) আটক করা হয়।
ডালিম ওই গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার সিকদার বলেন, বেকাল সোয়া ৩টার দিকে পুলিশ ডালিমের গ্রামের বাড়িতে অভিযান চালায়।
তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে দুইটি শটগান, ৪৬ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও দুইটি বড় টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।
ডালিম নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্য। তার বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24