নওগাঁ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় একটি ট্রেন লাইনচ্যূত হওয়ায় প্রায় চার ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল ৬টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন দ্রুতযানের একটি বগি আত্রাই উপজেলার শাহগোলা স্টেশনের কাছে লাইনচ্যূত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সান্তাহার জংশন রেল স্টেশনের মাস্টার হাবিবুর রহমান হাবিব জানান, বনারপাড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করে। এরপর ১০টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫২৮ ঘ.
bdnews24