২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

গাজীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরের তারা নিখোঁজ হয়। শনিবার সকালে শহরের মধুমতি রোডের একটি পুকুরে তাদের লাশ পাওয়া যায়। নিহত সিয়াম (৯) স্থানীয় মাদার হোম কিন্ডারগার্টেনের ছাত্র। সে সাভারের নয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সাকিব (৯) মাস্টার কিন্ডারগার্টেনের ছাত্র এবং ফরিদপুরের সদরপুরের চৌধুরীর চর এলাকার দুদু মিয়ার ছেলে। তারা বাবা-মার সঙ্গে মধুমতি রোডের ভাড়া বাসায় থাকতো। সিয়াম ও সাকিব একে অপরের মামাতো-ফুফাতো ভাই। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিউর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাড়ির টিউববিহীন একটি টায়ার নিয়ে সিয়াম ও সাকিব বাড়ির পাশের রেঁনেসা কিন্ডারগার্টেনের পুকুরে সাঁতার কাটতে যায়। দুপুরের পর থেকেই দুই পরিবারের সদস্যরা তাদের সহপাঠীসহ বিভিন্ন বাড়িতে খোঁজাখুজি করে। টায়ারে টিউব না থাকায় সাঁতার কাটতে গিয়ে তারা পানিতে ডুবে গিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৮ ঘ.