২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কৃষকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলায় রাজ্জাক হাওলাদার নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

মাদারীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় রাজ্জাক হাওলাদার নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে দক্ষিণ রাজদী গ্রামের পাঙ্গাশিয়া খালে রাজ্জাকের (৫০) লাশ পাওয়া যায়। খালের ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। কালকিনি থানার ওসি একেএম শাহিন মন্ডল জানান, রাজ্জাক শুক্রবার দুপুরে নৌকা নিয়ে পানের বরজে কাজ করতে গিয়ে আর ফেরেননি। শনিবার দুপুরে তার মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৭ ঘ.