২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোনো জোটের কাছেই মানুষ নিরাপদ নয়'

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট কিংবা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটসহ কোনো জোটের কাছেই দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট কিংবা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটসহ কোনো জোটের কাছেই দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। দলের ঢাকা কমিটি ঘোষিত ১১ দফা দাবিতে পদযাত্রা উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। স