২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তথ্য প্রযুক্তি পুঁজি করে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, তথ্য প্রযুক্তিকে পুঁজি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, তথ্য প্রযুক্তিকে পুঁজি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার বিজ্ঞান বিভাগের দুইদিনের কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপাচার্য এসব কথা বলেন। কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার। ডিজিটাল বাংলাদেশ গঠনে কম্পিউটার বিজ্ঞান বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি কম্পিউটার বিজ্ঞান বিভাগের সভাপতি ড. হানিফ সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা চবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ কার্নিভালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কণ্ঠ এবং রেডিও টুডে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৪১০ ঘ.