জামালপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে একটি পিস্তল, দুটি গুলি ও দু'টি ম্যাগাজিনসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, নান্দিনা বাজারের সন্ত্রাসী নিশাত (২৫), উজ্জ্বল (২৪), খোকন (২৪) ও আরিফ (২৩) ওই বাজারের ব্যবসায়ী আব্দুর রশীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নান্দিনা বাজারের রেল ক্রসিং থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে।
ওসি জানান, তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০০ ঘ.
bdnews24