২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে শিক্ষক হচ্ছে ১৯৩৭

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন ১ হাজার ৯৩৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন ১ হাজার ৯৩৭ জন। এ নিয়োগ পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ হাজার ৯৩৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এদের পদায়ন করা হবে। বৃহস্পতিবার রাতে পরীক্ষার নিয়োগ কমিটি মহাপরিচালকের কাছে ফল হস্তান্তর করে। ফলাফল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের প্রক্রিয়া চলছে বলে নোমান জানান। গত ৭ জানুয়ারি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯৬৮টি পদের বিপরীতে এ পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের ৯ জুলাই পরীক্ষা হওয়ার কথা থাকলেও রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১২০০ ঘ.