২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসেবা আন্দোলন নামে নতুন দলের আত্মপ্রকাশ

সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের নেতৃত্বে 'বাংলাদেশ গণসেবা আন্দোলন' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের নেতৃত্বে 'বাংলাদেশ গণসেবা আন্দোলন' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব তোফাজ্জুল হক আজিজ এই দলটির আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে বলেন, "ইসলামী আদর্শকে ইতিবাচন ধারায় ও সেবা ত্যাগের মহিমায় মানুষের কাছে তুলে ধরতে এই দলের জন্ম। আমাদের লক্ষ্য সৎ যোগ্য ও গণসেবী মানুষের নেতৃত্ব সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা।" জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের ২০১১-১৩ সনের জন্য ২১ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা হয়। অবশ্য নতুন দলের চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম বিদেশে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। মহাসচিব বলেন, "গত মার্চ মাসে বর্তমান নেতৃত্ব অকর্মণ্য বলে আমরা ৯ জন সেই দল থেকে আমরা পদত্যাগ করে এই নতুন দল গঠন করেছি।" কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় মানবাধিকার প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে রক্ষা করা, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠাসহ ১৭ দফা কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনের জানানো হয়, তৃণমূল গ্রাম ও ওয়ার্ড থেকে শুরু করে জেলা ছয়টি সাংগঠনিক স্তরে দলের প্রশিক্ষণের মাধ্যমে কর্মী গড়ে তোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮৩০ ঘ.