২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শুরু হচ্ছে ইলিশ উৎসব

চাঁদপুরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইলিশ উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চাঁদপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইলিশ উৎসব। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমীতে এই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা। 'চতুরঙ্গ' নামের একটি সাংস্কৃতিক সংগঠন এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষানুরাগী আবু নঈম পাটওয়ারী দুলাল, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল বিন বাশার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী জসীম উদ্দিন শেখ। তিন দিনব্যাপী উৎসবে থাকছে ক্ষুদে গানবাজদের সংগীতানুষ্ঠান, সিডিএম চাঁদপুরের ব্যবস্থাপনায় প্রদর্শনী বিতর্ক, নৃত্যানুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রমান্য চিত্র প্রদর্শনী, পুতুল নাচ ও বাউল গানের আসর। উৎসব কমিটির মহাসচিব হারুন আল রশীদ জানান, ইলিশ আমাদের জাতীয় মাছ, সুদীর্ঘকালের ঐতিহ্য। চাঁদপুরে প্রতি বছর ইলিশের ভরা মৌসুমে এই উৎসব আয়োজনের ধারা অব্যাহত থাকলে চাঁদপুর তথা বাংলাদেশের মানুষের মাঝে জাটকা নিধন প্রতিরোধ, পানি ও নদী রক্ষা আন্দোলনসহ আরো ব্যাপক গণসচেতনতার সৃষ্টি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/১৬৩৬ ঘ.