২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা ব্যারাকে আনসার সদস্যের মৃত্যু

- রাজধানীর খিলক্ষেত থানার দোতালা ব্যারাকে শাহিনুর রহমান (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তার বিছানা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত থানার দোতালা ব্যারাকে শাহিনুর রহমান (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তার বিছানা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। খিলক্ষেত থানার উপপরিদর্শক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের থানায় পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন শাহিনুর। রোববার রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে পোশাক পরিবর্তন না করেই তিনি শুয়ে পড়েন। সোমবার দুপুর ২টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সহকার্মীরা ডাকাডাকি করতে গিয়ে দেখে, তার শরীর শক্ত হয়ে গেছে। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, শাহিনুর মারা গেছেন। উপপরিদর্শক আরিফুর বলেন, "শাহিনুরের লাশ ঢাকা মডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।" ওই আনসার সদস্যের ফুপাতো ভাই সোলায়মান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহিনুর সুস্থ ছিলেন বলেই তার পরিবার জানতো। তবে তার মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এ মুহূর্তে কোনো অভিযোগও নেই। শহিনুরের বাড়ি মাগুরায়। দুটি শিশু সস্তান নিয়ে তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন বলে সোলায়মান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩৪৬ ঘ.