ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী গুলশানের কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি মাঠের পাশ থেকে সোমবার অজ্ঞাত পরিচয় (৩৪) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শরীরের মাথা থেকে কোমর পর্যন্ত বস্তায় ভরা ছিল।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গলায় গামছা প্যাচানো এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
কয়েকদিন আগে ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশটির পরিচয় নিশ্চিত হলে হত্যার কারণ জানা সহজ হবে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭৩৬ ঘ.
bdnews24