২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি ব্যয়ের রাশ টানবে নতুন মুদ্রানীতি: গভর্নর

আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরতে নতুন মুদ্রানীতিতে অপ্রয়োজনীয় ও বিলাসদ্রব্য আমদানি নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। দিহান মারছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

দিহান মারছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরতে নতুন মুদ্রানীতিতে অপ্রয়োজনীয় ও বিলাসদ্রব্য আমদানি নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। চলতি মাসের শেষের দিকে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রা নীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। গভর্নর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, "অপ্রয়োজনীয় ও বিলাসপণ্য আমদানিতে ঋণ না দিতে ব্যাংকগুলোকে বার বার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু এরপরও ইতিবাচক ফল পাওয়া যায়নি। সে কারণে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে এ সব খাতে ঋণ দিলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তা মেটাতে গিয়ে টান পড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আমদানি বাবদ সবচেয়ে বেশি ব্যয় হয়েছে গত মে মাসে, ৩২৯ কোটি ১৮ লাখ ডলার। এর আগে কখনোই এক মাসে আমদানি খাতে এত বৈদেশিক মুদ্রা ব্যয় করেনি বাংলাদেশ। গত পাঁচ মাস ধরেই ৩০০ কোটি ডলারের বেশি পণ্য আমদানি হচ্ছে। রিজার্ভের ওপর চাপ কমাতে নতুন মুদ্রা নীতিতে স্থানীয় উদ্যোক্তাদের বিদেশি ঋণ নেওয়াকে উৎসাহিত করা হবে বলে জানান গভর্নর। গত ১২ জুন দুটি বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪ কোটি ৫৫ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে দুটি বিদ্যুৎকেন্দ্রের জন্য এ বিদেশি ঋণ অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও খান জাহান পাওয়ার লিমিটেড ল্যান্ডমার্ক। মূল্যস্ফীতি সহনীয় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এবার সঙ্কোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করার যে কথা শোনা যাচ্ছে তা সঠিক নয় বলে জানালেন আতিউর। তিনি বলেন, "কোনোভাবেই আমরা (কেন্দ্রীয় ব্যাংক) সঙ্কোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করবো না। বাজেটে ঘোষিত ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য যে খাতে যে ধরনের সহায়তা প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" তাহলে কি স