মাদারীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে একটি অর্ধ গলিত অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ। পচে যাওয়ায় লাশটি পুরুষের নাকি নারীর তাও সনাক্ত করা সম্ভব হয়নি ।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হাউসদী কালিরবাজার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বলেন, লাশটি প্রায় গলে গেছে। আমাদের ধারণা অন্তত এক মাস আগে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।
পচে যাওয়ায় লাশটি পুরুষ নাকি নারীর তা সনাক্ত করার উপায় নেই বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫২৭ ঘ.
bdnews24