২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ায় বাধা দিতে গিয়ে খুন হলেন রাজিব

জুয়া খেলায় বাধা দেওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলায় রাজিব সরদার নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গোপালগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া খেলায় বাধা দেওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলায় রাজিব সরদার নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার বলাকইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব সরদার (১৮) গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের দুবাই প্রবাসী শওকত হোসেনের ছেলে। নিহতের সহপাঠী ও প্রত্যক্ষদর্শী মো. জুয়েল বেগ সোমবার সাংবাদিকদের জানান, রাজিব শবে বরাতের ছুটিতে গোপালগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসে। বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের আড়