২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহ পর সচল ভিকারুননিসা

ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষ পরিবর্তনের পর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ক্লাস শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদ নিজেরা আলোচনার পর বৈঠক করেছেন শিক্ষকদের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষ পরিবর্তনের পর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ক্লাস শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদ নিজেরা আলোচনার পর বৈঠক করেছেন শিক্ষকদের সঙ্গে। নতুন অধ্যক্ষ মঞ্জুআরা বেগম রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। "আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ যেমন করতে জানে, তেমনি শিক্ষা কার্যক্রমেও আন্তরিক", বলেন তিনি। সদ্য গঠিত চার সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক সকালে বেইলি রোডে শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে যান। সেখানে পরিচালনা পর্ষদের অন্য তিন সদস্য অধ্যক্ষ মঞ্জুআরা, শিক্ষক প্রতিনিধি নাসরিন আক্তার ও অভিভাবক প্রতিনিধি মোশাররফ হোসেনকে নিয়ে বৈঠক করেন মহিবুল হক। এরপর তারা বৈঠক করেন শিক্ষকদের সঙ্গে। দুপুরে বৈঠকের পর মহিবুল হক সাংবাদিকদের বলেন, সাময়িকভাবে এ দায়িত্বে এলেও নামি এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ