নোয়াখালী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে আলাইয়ারপুর ইউনিয়নের জগদীসপুর গ্রামের তিন রাস্তার মোড়ে এ হামলা হয় বলে নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে।
নিহত মো. সুমন (৩২) আমানউল্লাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হোসেন আহম্মদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে।
সুমনের বড় ভাই দোলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে সুমন তার কয়েকজন সঙ্গী নিয়ে জগদীসপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আহত এক যুবদলকর্মীকে দেখতে যান। তিনরাস্তার মোড় পার হওয়ার সময় অটোরিকশায় আসা কয়েকজন দুর্বৃত্ত সুমন ও তার সঙ্গীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।
এ সময় বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে সুমন ঘটনাস্থলে মারা যান। তার অপর দুই সঙ্গী নাছির উদ্দিন (২৬) ও মাসুদ (২৭) আহত হয়।
দেলোয়ার জানান, স্থানীয় সন্ত্রাসী পিচ্ছি সুমনের সঙ্গে কিছুদিন থেকে তার ভাই সুমনের বিরোধ চলছিল। এর জের ধরেই পিচ্ছি সুমন সন্ত্রাসী বাশার মেম্বারের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করে বলে দাবি করেন তিনি।
এ ঘটনার পর নিহত সুমনের লোকজন সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ থানার ওসি আমিরুল আলম জানান, সুমনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
প্রতিপক্ষ সন্ত্রাসী গ্র"পের সঙ্গে বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
অন্যদিকে সুমনের হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত আবুল বাশার মেম্বারও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24