২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সংঘর্ষে মহিলাসহ ৪জন টেটাবিদ্ধ

বরিশালের গৌরনদী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে তিন মহিলাসহ এক পরিবারের চারজন টেটাবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 07:08 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

বরিশাল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে তিন মহিলাসহ এক পরিবারের চারজন টেটাবিদ্ধ হয়েছেন। শুক্রবার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন সিরাজ বেপারী (৪৫) , তার স্ত্রী খাদিজা বেগম (৩৫) , মা আলেয়া বেগম (৬৫) ও ভাবী সুফিয়া বেগম (৪০)। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সদস্য ভবতোষ নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে গ্রামের সিরাজ বেপারীর সঙ্গে প্রতিবেশী দাদন বেপারীর বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শুক্রবার উভয় পরিবারের সদস্যরা মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহআলম বেপারী নামে এক ব্যক্তি সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর মামলা নথিভুক্ত করা হবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০২ ঘ.