গোপালগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপহেজলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে আলীপুর-কহলদিয়া গ্রামে এ সংঘর্ষে নিহত হন গ্রামের হারু শেখ (৬৫)।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে হারু শেখের সঙ্গে চাচাত ভাই ইমন শেখের বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন থেকে।
এ ঘটনা নিয়ে সকালে দু'পক্ষের লোকজন কথাকাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের আঘঅতে হারু শেখ ঘটনাস্থলে মারা যায়।
লাশ ময়ন্তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24