টাঙ্গাইল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জাপুরে ভটভটি খাদে পড়ে ২ যাত্রী
নিহত ও ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ভটভটিটি যাত্রী নিয়ে উপজেলার কামারপাড়া থেকে মির্জাপুর যাওয়ার পথে সরিষাদাইরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মির্জাপুরের চাঁনপুর গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৪০) ও পারবারিয়া গ্রামের মৃত হাফেজ মুন্সির ছেলে বরকত আলী (৪৮)।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালক পালিয়ে গেছে।
ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করায় এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০১ ঘ.
bdnews24