সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার পরিবর্তন হলেও যাতে উন্নয়ন কাজে বাধা না আসে সেজন্য এ সরকারের আমলে সব কাজ শেষ করতে হবে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক পর্যালোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "সিলেটের সবগুলো উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। এই সরকারের আমলেই যাতে সম্পূর্ণ কাজ শেষ হয় সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। তা না হলে আগামীতে সরকার পরিবর্তন হলে উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হতে পারে।"
উন্নয়ন প্রকল্প সমূহ সম্পাদনের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা অর্থ মন্ত্রালয়কে জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল সিলেট বিভাগীয় জাদুঘর, পরিবার পরিকল্পনা অফিস, নারী নির্যাতন প্রতিরোধ কেন্দ্র, পাসপোর্ট অফিস, সিটি করপোরেশনের বাস টার্মিনাল, কাজিরবাজারে সুরমা নদীর উপর সেতু, জালালাবাদ ও মোগলাবাজার থানা কার্যালয়, খাদিমনগর হাসপাতাল নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে অর্থমন্ত্রীকে অবহিত করেন।
সভায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়
bdnews24