২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন শো-রুমে আগুন: আহত ২

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ পূর্ণিমা সিনেমা হলের পাশে নিকোলি ইলেট্রিক মার্ট নামের একটি টেলিভিশনের শো-রুমে আগুন লেগে দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ পূর্ণিমা সিনেমা হলের পাশে নিকোলি ইলেট্রিক মার্ট নামের একটি টেলিভিশনের শো-রুমে আগুন লেগে দুজন আহত হয়েছেন। তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ ওই শো-রুমে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুন লাগে। দোকান কর্মচারীরা কাচের দেয়াল ভেঙে বাইরে আসেন। "পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় দোকানের এক কর্মচারিসহ দুইজন আহত হন। এদের মধ্যে কর্মচারি গিয়াসউদ্দিনের (৪৮) শরীর ঝলসে গেছে।" ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান, গিয়াসউদ্দিনের শরীরের ৯০ শতাংশের বেশি ঝলসে গেছে। ওসির ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। শো-রুমের মালিক মনিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় তিনি শো-রুমে ছিলেন না। গিয়াসউদ্দিনের সঙ্গে কথা না বলে প্রকৃত ঘটনা জানা সম্ভব নয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, শো-রুমে বিস্ফোরণের শব্দ শোনার পর হৈচৈ শোনা যায়। পরে আগুন আগুন বলে চিৎকার। আগুন নেভার পর ভেতরে গিয়ে দেখা যায় একটি টেলিভিশন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০২২ ঘ.