২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিফাত হত্যা মামলার অভিযুক্তরা কারাগারে

শেরপুরে শিশু রিফাত হত্যা মামলায় আট অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

শেরপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে শিশু রিফাত হত্যা মামলায় আট অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে আদালত। মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক মো. সেলিম মিয়া মঙ্গলবার তাদের জামিন আবেদন নাকচসহ এ আদেশ দেন বলে জানান আদালত পরিদর্শক আলী নূর হোসেন। এর আগে তারা জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। তিনি জানান, ২০১০ সালের ১ অক্টোবর সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরশেরপুর সাতানীপাড়া এলাকার রাইস মিল শ্রমিক আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় আব্দুর রহমানের ছেলে রিফাতকে (৫) তারা হত্যা করে। পরদিন রিফাতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার মূল আসামি ফিরোজ হত্যাকান্ডের পর থেকেই পলাতক আছে। আটক আট জন গত ১০ ফেব্র"য়ারি থেকে হাইকোর্টের নির্দেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আবার আত্মসমর্পন করেন বলে জানান কোর্ট পরিদর্শক। এরা হলেন উজ্জ্বল (২৩), মণ্ডল (২১), সাকির (২০), জাকির (১৮), সিরাজুল (২৭), ছাত্তার (৫০), খোরশেদ (২৫) ও হানিফ (২২)। তারা সবাই সদর উপজেলার চরশেরপুর সাতানীপাড়া গ্রামের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩০ ঘ.