চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের পর একটি ছাত্রাবাস সাতদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সংধিানের পঞ্চদশ সংশোধনী নিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জনসংহতি সমিতি (জেএসএস) মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি এবং চবি প্রাচ্যভাষা কমিটির অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বুধবার বেলা ৩টার দিকে চবি ২ নম্বর গেইটে অবস্থিত 'বিশ্ব শান্তি প্যাগোডা' ছাত্রাবাসটি বন্ধ করে দেওয়া হয়।
চবি ২ নম্বর গেইটের পাশে অবস্থিত বিশ্ব শান্তি প্যাগোডা ছাত্রাবাসে বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বসবাস করে।
এদের অধিকাংশই পাহাড়ি। এই ছাত্রাবাসে ৭৮ শিক্ষার্থী বসবাস করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/পিডি/১৯০৬ ঘ.
bdnews24